মেহেদী হাসান শুভ রিপোর্টঃ


চাঁদপুর নতুন বাজার পুলিশ ফাঁড়ির এস আই মোঃ ইসমাইল আত্মীয়, স্বজন, বন্ধু-বান্ধবী, সহকর্মী, জুনিয়র, সিনিয়রসহ সকলকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন।

১ মে রোববার এক ঈদ শুভেচ্ছা বার্তায় এস আই ইসমাইল এই ঈদ শুভেচ্ছা জানিয়েছেন।

এস আই মোঃ ইসমাইল বলেন, এক মাস সিয়াম সাধনা শেষে খুশীর সওগাত নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দ্বারে সমাগত। ঈদুল ফিতর হলো মাসব্যাপী সিয়াম সাধনার সমাপনী অনুষ্ঠান। এ পবিত্র রমযান মাসেই আল্লাহ মানবজাতির হেদায়াতের জন্য পবিত্র কুরআন নাযিল করেছেন। তাই আমি আমার ব্যাক্তিগত পক্ষ থেকে সকলের প্রতি ঈদুল ফিতরের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক।

তিনি আরও বলেন, ঈদের উৎসবে মুসলিম উম্মাহ শোষণ ও বঞ্চনামুক্ত বিশ্ব গড়ার দৃঢ় প্রত্যয় গ্রহণ করে। ঈদের আনন্দকে ভাগাভাগি করতে দেশের দুঃস্থ, দরিদ্র ও সঙ্গতিহীন মানুষের প্রতি ভ্রাতৃত্ব ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে সমাজের বিত্তবান মানুষরা ঈদের আনন্দকে সকলের মাঝে ছড়িয়ে দেবেন বলে আশা করছি। সেইসাথে ঈদের সালাত আদায় ও ঈদ উদযাপনে স্বাস্থ্য বিধি ও সামাজিক দূরত্ব নির্দেশনা এবং আইন-শৃঙ্খলা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ্য থাকুন, আবারো জানাচ্ছি ঈদ মোবারক।