এসময় প্রায় পনেরো হাজার নেতাকর্মী নিয়ে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু ও জেলা বি এন পির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন এর নেতৃত্বে র্যালীতে যোগ দেন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার নয়াপল্টন থেকে র্যালী শুরু হয়।
শুক্রবার জুমার নামাজের পর থেকেই নটরডেম কলেজের আশেপাশে জড়ো হতে থাকেন দিপু ভূইয়ার অনুসারী বিএনপি নেতাকর্মীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে র্যালীতে যোগ দেন নেতাকর্মীরা।
এসময় নারায়ণগঞ্জ জেলা বিএনপি, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুবদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের নেতাকর্মী র্যালীতে অংশগ্রহণ করেন।

0 Comments